আমাদের সম্পর্কে
ঘরের আচার শুরু হয়েছিল একটা ছোট রান্নাঘর থেকে। মায়ের হাতের আচারের স্বাদ যারা মিস করেন — শহরে, হোস্টেলে, বিদেশে — তাদের জন্যই আমরা।
আমরা কোনো ফ্যাক্টরি না। প্রতিটি ব্যাচ ছোট পরিমাণে, হাতে বানানো। মৌসুমি ফল বাজার থেকে বেছে এনে, খাঁটি সরিষার তেল আর নিজেদের ভাজা-বাটা মশলায় জারানো হয়। কোনো প্রিজারভেটিভ, কৃত্রিম রং বা ফ্লেভার আমরা ব্যবহার করি না।
আমাদের প্রতিশ্রুতি
- ১০০% ঘরে বানানো, ছোট ব্যাচে
- কোনো প্রিজারভেটিভ বা কেমিক্যাল নেই
- এয়ারটাইট কাচের জারে প্যাকিং
- স্বাদ পছন্দ না হলে রিটার্ন
যেকোনো প্রশ্নে WhatsApp-এ মেসেজ দিন — আমরা নিজেরাই উত্তর দিই।